×
Logo

আন্তর্জাতিক

ইউরোপে জেট জ্বালানি সংকটের আশঙ্কা আইইএ প্রধানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

ইউরোপে জেট জ্বালানি সংকটের আশঙ্কা আইইএ প্রধানের

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এর প্রধান ফাতিহ বিরোল জানিয়েছেন, ইউরোপে হয়তো আর মাত্র ছয় সপ্তাহের জেট জ্বালানি মজুত রয়েছে । তেলের সরবরাহ ব্যাহত হলে খুব শিঘ্রই ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ফাতিহ বিরোল বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি। এর প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে। 

এছাড়াও পরিস্থিতি যত দীর্ঘায়িত হবে, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি তত কমে যাবে এবং মূল্যস্ফীতি আরও বাড়বে। জ্বালানি সংকটের সরাসরি প্রভাব হিসেবে পেট্রোল, গ্যাস এবং বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

/এওয়াইএ/এনএ 


Logo