×
Logo

আন্তর্জাতিক

লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ আজ

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ কথা বলবেন বলে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য গামলিয়েল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।  

এর আগে, গামলিয়েল বলেছিলেন, নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট আওনের সঙ্গে কথা বলবেন। এখন তিনি জানিয়েছেন, ফোনালাপটি আজকের মধ্যেই অনুষ্ঠিত হবে।

ইসরায়েলি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গামলিয়েল বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পূর্ণ সংলাপ বিচ্ছেদের পর এই প্রথমবারের মতো লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এই উদ্যোগটি শেষ পর্যন্ত লেবানন রাষ্ট্রের জন্য সমৃদ্ধি ও উন্নতির পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

তবে এ বিষয়ে আগে বার্তা সংস্থা রয়টার্স-কে এক লেবানিজ সূত্র জানিয়েছিল, সম্ভাব্য এই ফোনালাপ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

/এনএ 

Logo