ইরান যুদ্ধে যোগ দেওয়ার চাপের কাছে নতি স্বীকার করবেন না স্টারমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যকে যোগ দেওয়ার চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসির।
বুধবার (১৫ এপ্রিল) সংসদে বক্তব্য রাখার সময় স্টারমার এমপিদের বলেন, এটা আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ অবলম্বনের জন্য আমার ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে, এবং সেই চাপের মধ্যে গত রাতের ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও বলেন, আমি নতি স্বীকার করব না। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয়, এবং আমরা তা করব না। আমি আমার অবস্থান সম্পর্কে অবগত।
এর আগে, গত রাতে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর হওয়া মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলি সবসময় পরিবর্তন করা যেতে পারে। এর পরেই স্টারমার এই মন্তব্য করেন।
/এনএ