ইসরায়েল আলোচনার মাধ্যমে পরাজয় ঢাকতে চাইছে: হিজবুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
লেবাননের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েল-যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে বলে দাবি করেছেন লেবাননের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ। খবর আল-জাজিরার।
এক বিবৃতিতে তিনি বলেছেন, লেবানন কর্তৃপক্ষের উচিত তাদের অবস্থান পুনর্বিবেচনা করা এবং জনগণের পাশে ফিরে আসা।
ফাদলাল্লাহ আরও দাবি করেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করে সরকার অঞ্চলটিকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং এতে তাদের শত্রু ইসরায়েল স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, তেহরান-ওয়াশিংটনের আলোচনার প্রক্রিয়া থেকে লেবাননকে বাদ দেওয়ার বিষয়টি ছিল ইসরায়েলের একটি দাবি। তবে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় বৈরুতকে আলাদা রাখার সিদ্ধান্ত এসেছে লেবাননের সরকারের অবস্থানের কারণে।
/এএন/এমএন