×
Logo

আন্তর্জাতিক

মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া

ইরানে শাসন পতন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

ইরানে শাসন পতন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। ছবি: টাইমস অব ইসরায়েল।

ইরানে মিশন অব্যাহত থাকার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।

বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দ্যা টাইমস অফ ইসরায়েল।
 
ডেভিড বার্নিয়া জানান, ইরানে তাদের মিশন এখনো শেষ হয়নি এবং দেশটির বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তন (রেজিম চেঞ্জ) না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

জেরুজালেমে অবস্থিত ইয়াদ ভাশেম হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বার্নিয়া দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের সময় মোসাদ সরাসরি তেহরানের কেন্দ্রস্থলে কার্যক্রম পরিচালনা করেছে। যুদ্ধের পুরোটা সময়ে ইসরায়েলি বিমানবাহিনীকে অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্য সরবরাহ করেছি এবং ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছি। 

তিনি আরও বলেন, যুদ্ধের সমাপ্তি মানেই মিশনের 'সমাপ্তি' নয়। আমরা কখনোই ভাবিনি যে যুদ্ধ শেষ হলেই এই মিশন শেষ হয়ে যাবে। তেহরানে হামলার পরবর্তী সময়েও অভিযান চালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছি।

তিনি আরও জানান, এই দায়িত্ব শেষ হবে শুধুমাত্র তখনই, যখন ইরানের এই উগ্র শাসনব্যবস্থার পরিবর্তন ঘটবে; আর এটিই হচ্ছে আমাদের মিশন। 

/এওয়াইএ/এআই 
 

Logo