×
Logo

আন্তর্জাতিক

২ দিনের মধ্যে ইরানের সাথে ফের শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

২ দিনের মধ্যে ইরানের সাথে ফের শান্তি আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। 

এমন পরিস্থিতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

পাকিস্তান ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে, দুই দেশের প্রতিনিধি দল পাকিস্তানে ফিরতে পারেন।

তবে, ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আপনাদের পাকিস্তানে থাকা উচিত। কারণ আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে এবং আমরা সেখানে যাওয়ার জন্য আগ্রহী।'

/এআই 

Logo