×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি: জর্জিয়া মেলোনি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম

ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি: জর্জিয়া মেলোনি

ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করছে ইতালি বলে ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় একটি ওয়াইন উৎসবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। 

উল্লেখ্য, ২০০৩ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুস্কোনি-এর সময় এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার ভিত্তি তৈরি করে। ২০০৫ সালে ইতালি এই চুক্তি অনুমোদন করে এবং প্রতি পাঁচ বছর অন্তর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইতালিতে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। এ পরিস্থিতিতে মেলোনির ডানপন্থী সরকার তাদের অবস্থান নিয়ে অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে।

গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া বক্তব্যে মেলোনি জানান, গাজা উপত্যকায় যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কিছু নিষেধাজ্ঞাকে ইতালি সমর্থন করবে। তিনি বলেন, ইসরায়েলের কার্যক্রম মানবিক নীতিমালা লঙ্ঘন করেছে এবং বেসামরিক মানুষের গণহত্যার কারণ হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইতালি তাদের সিগোনেলা ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র ও ইতালীয় গণমাধ্যম জানিয়েছে।

/এনএ 

Logo