৫ বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম
পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে পাঁচ বছরের প্রস্তাব দিয়েছে ইরান। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জ্যেষ্ঠ ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরান সর্বোচ্চ পাঁচ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে চাইলেও, যুক্তরাষ্ট্র সেখানে ২০ বছরের শর্ত দিয়েছে।
এর আগে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখা নিয়ে দুই পক্ষ প্রস্তাব বিনিময় করলেও, সমঝোতা থেকে এখনও অনেক দূরে রয়েছে তারা।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধই এই উত্তেজনার মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত রোববার, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
/এআই