×
Logo

আন্তর্জাতিক

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে পারমাণবিক অস্ত্রের অনুমতি নয়: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৬ এএম

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে পারমাণবিক অস্ত্রের অনুমতি নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে এমন কোনো সমঝোতা হবে না, যেখানে তেহরান পারমাণবিক অস্ত্রের সুযোগ পায়। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

ট্রাম্প জানান, পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে চলমান আলোচনা বর্তমানে অচলাবস্থায় পৌঁছেছে।

ট্রাম্প বলেন, আজ সকালে ইরান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

তবে এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

তিনি আরও বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।

বিশ্বকে কেউ যেন ‘ব্ল্যাকমেইল’ বা চাপ প্রয়োগ করতে না পারে—সেই বিষয়েও সতর্কবার্তা দেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স

/এসআইএন

Logo