গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেল আরও ৩ ফিলিস্তিনির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি স্কুলের বাইরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
দেইর আল-বালাহর একটি স্কুলের সামনে অবস্থানরত একদল সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একদিকে যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা করছেন, ঠিক তখনই এই রক্তক্ষয়ী হামলা চালালো ইসরায়েল।
এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অব্যাহত রক্তপাত শান্তি আলোচনার ভবিষ্যৎকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।
/এএ/এসআর