ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়: ট্রাম্পের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম
ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, তেহরানকে তা অর্জন করতে দেয়া হবে না।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা এখনও এটি (পারমাণবিক অস্ত্র) চায় এবং সেদিন রাতেই (ইসলামাবাদে বৈঠকে) তারা তা পরিষ্কার করে দিয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র পাবে না।
এর আগে ট্রাম্প বলেছিলেন, সরাসরি আলোচনায় ব্যর্থতার কারণ ছিল, তেহরান তাদের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ত্যাগে রাজি নয়।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ‘অতিরিক্ত দাবি, বারবার শর্ত বদল এবং অবরোধ’ আলোচনাকে বাধাগ্রস্ত করেছে।
/এমএন