×
Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান- 'ইরান ভেনিজুয়েলা নয়'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ এএম

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তেহরান- 'ইরান ভেনিজুয়েলা নয়'

হরমুজ প্রণালি অবরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সরকারি তথ্য পরিষদের প্রধান ইলিয়াস হাজরাতি এক বিবৃতিতে বলেছেন, "ইরান ভেনেজুয়েলা নয়"।

রোববার (১২ এপ্রিল)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা

তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এর আগে সাফ জানিয়ে দিয়েছিল, হরমুজ প্রণালির দিকে কোনো সামরিক জাহাজ অগ্রসর হলে তাকে 'কঠোরভাবে দমন' করা হবে।

ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল' পোস্টের প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

ইলিয়াস হাজরাতি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং ওয়াশিংটনের কোনো হুমকিতে তারা বিচলিত নয়।


/এএ

Logo