আলোচনায় ইরানের আস্থা অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র: গালিবাফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামাবাদে আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে 'ব্যর্থ' হয়েছে। অনুষ্ঠিত আলোচনা শেষ হওয়ার পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে গালিবাফ জানায়, আলোচনার শুরুতেই তিনি স্পষ্ট করে বলেছিলেন যে ইরানের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে, অতীতের দুই যুদ্ধের অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর তাদের আস্থা ছিল না। শেষ পর্যন্ত প্রতিপক্ষ এই দফার আলোচনায় ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তান এই আলোচনা সহজতর করতে যে প্রচেষ্টা চালিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। পাকিস্তানের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এদিকে, এই আলোচনা ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।
/এওয়াইএ/এআই