দুই মাসে তেল পরিশোধন সক্ষমতার বেশিরভাগ পুনরুদ্ধারের লক্ষ্য ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম
সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিয়েছে ইরান, যার অংশ হিসেবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে তেল পরিশোধন সক্ষমতার বড় অংশ পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্সের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইরান আশা করছে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সক্ষমতা ধীরে ধীরে আগের তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
ইরানের উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিফার দেশটির স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে জানান, ইতোমধ্যে তেল শোধনাগার মেরামত কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, লাভান তেল শোধনাগারের একটি অংশ প্রায় ১০ দিনের মধ্যে পুনরায় চালু হতে পারে। অন্যান্য ইউনিট পর্যায়ক্রমে চালু করা হবে।
/এএন