×
Logo

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

যুক্তরাষ্ট্রের 'অতিরিক্ত দাবি' করা থেকে বিরত থাকা উচিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের 'অতিরিক্ত দাবি' করা থেকে বিরত থাকা উচিত

যুক্তরাষ্ট্রকে 'অতিরিক্ত ও বেআইনি' দাবি না তোলার আহ্বান জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের বক্তব্যের পর ইরানের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

তিনি বলেছেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের 'সততা ও সদিচ্ছার' ওপর। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ স্বীকৃতি দেওয়ার ওপরও জোর দেন তিনি।  

পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। তবে, মার্কিন শর্ত মানতে রাজি হয়নি ইরান।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেছেন, এর ফলে কোন ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনা।

ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা শেষ হওয়ার পর এক ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র যেসব শর্তে দেশটি ছাড় দিতে রাজি নয়, তা স্পষ্ট করেছে। তবে,ইরান 'আমাদের শর্তে রাজি হয়নি'।

/এআই

Logo