×
Logo

আন্তর্জাতিক

মিনাবে স্কুল হামলায় নিহতদের ছবি শেয়ার করে গালিবাফের পোস্ট, 'আমার সফরসঙ্গী'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

মিনাবে স্কুল হামলায় নিহতদের ছবি শেয়ার করে গালিবাফের পোস্ট, 'আমার সফরসঙ্গী'

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনায় অংশ নিতে যাচ্ছে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল। সেই আলোচনার উদ্দেশে রওনা হওয়ার সময় বিমান থেকে একটি ছবি শেয়ার করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাঘের গালিবাফ।

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে প্রায় ১৭০ শিশু নিহত হয়েছিলো। এছাড়াও একই হামলায় ১৪জন শিক্ষক ও বেশ কয়েকজন স্কুল স্টাফ নিহত হয়। নিহত সেসব শিশুদের ছবি ও রক্তমাখা ব্যাগ বিমানের সিটে রেখে ছবি তুলে শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।  


ছবিটির ক্যাপশনে গালিবাফ লিখেছেন, 'এই ফ্লাইটে আমার সফরসঙ্গীরা। ছবিতে আরও দেখা গেছে, বিমানের ফাঁকা আসনগুলোতে মিনাব স্কুল হামলায় নিহতদের ছবির পাশাপাশি তাদের জিনিসপত্রও রাখা হয়েছে।'

/এআই 


 

Logo