ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হলে ইরানে নতুনভাবে হামলার হুমকি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানে আসন্ন আলোচনায় কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে নতুনভাবে হামলা চালানো হতে পারে।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের রণতরীগুলোতে ইতোমধ্যে উন্নত অস্ত্র ও গোলাবারুদ পুনরায় লোড করা হচ্ছে।
ট্রাম্প বলেন, 'আমরা একটি রিসেটের মধ্য দিয়ে যাচ্ছি। রণতরীগুলোতে সবচেয়ে উন্নত গোলাবারুদ ও অস্ত্র মজুদ করা হচ্ছে, যা আগের চেয়েও শক্তিশালী।'
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে সেগুলো ব্যবহার করা হবে।'
/এআই