×
Logo

আন্তর্জাতিক

চীন তাইওয়ানের ঐক্য অনিবার্য: শি জিনপিং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

চীন তাইওয়ানের ঐক্য অনিবার্য: শি জিনপিং

শান্তির মিশন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছেন তাইওয়ানের বিরোধী দলের নেত্রী চেং লি-উন। দুই নেতাই চীন-তাইওয়ানের একত্রীকরণের বিষয়ে সম্মতি জানিয়েছেন। 

বৈঠক শেষে এক বিবৃতিতে  প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, 'চীন ও তাইওয়ান মানুষ একতাবদ্ধ হবেই হবে। এটি অনিবার্য।' 

এদিকে, বৈঠকের পর বক্তব্যে চেং বলেন, চীন ও তাইওয়ানের নেতাদের 'রাজনৈতিকভাবে বিপরীতমুখি অবস্থান ও পারস্পরিক বৈরিতা ত্যাগ করে সংলাপে বসা এবং  শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খোঁজা উচিত। 

সংবাদ সম্মেলনে চেং আরও বলেন, 'তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে আমরা যুদ্ধ এড়াতে পারি। প্রেসিডেন্ট শি'কে তিনি এর আগে বলেন, তাইওয়ান প্রণালিকে 'সম্ভাব্য সংঘাতের কেন্দ্র' হিসেবে আর বিবেচনা করা উচিৎ নয়। 

উল্লেখ্য, প্রায় এক দশক পর প্রথম নেতা হিসেবে চিন সফর করেছেন তাইওয়ানের বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি)-এর চেয়ারপার্সন চেং। 

মূলত, বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখে। তাইওয়ানের বিরোধী দল পার্লামেন্টে ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়ের একটি সরকারি পরিকল্পনা ভেটো দিয়েছে।

/এআই 


Logo