×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার

আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলকে নিয়ে  শান্তি আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে দেশটির রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

বৈঠকের মূল এজেন্ডা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, ইরানের ১০ দফা পরিকল্পনাই পাকিস্তানে আসন্ন আলোচনার ভিত্তি হবে। 

এদিকে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো 'যতক্ষণ শত্রুতামূলক আচরণ না করবে' ততক্ষণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।

/এআই

Logo