×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল যুদ্ধবিরতি শর্ত মেনে চলার ওপর নির্ভরশীল: আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌযান চলাচল যুদ্ধবিরতি শর্ত মেনে চলার ওপর নির্ভরশীল: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে কেবলমাত্র পারস্পরিক সমন্বয় ও যুদ্ধবিরতির শর্ত মেনে চলার মাধ্যমে। খবর, তাসনিম নিউজ এজেন্সির।   

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন-এর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই মন্তব্য করেন আরাঘচি। আলোচনায় তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।

আরাঘচি বলেন, যুদ্ধবিরতির সময় সব পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং বিদ্যমান প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা বিবেচনা করে, তাহলে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল সম্ভব হবে। 

তিনি আরও জানান, বিভিন্ন দেশ, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মতো অংশীদারদের যুদ্ধবিরতি সমর্থন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সংঘাতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার পর যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ইরান এখন আলোচনার মাধ্যমে সমাধানের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের ওপর জোর দিচ্ছে। 

/এএন 

Logo