গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ গেলো আল-জাজিরা সাংবাদিকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম
গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন আল-জাজিরা সাংবাদিক মোহাম্মদ উইশাহ। খবর আল-জাজিরার। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে গাজা সিটির পশ্চিমে আল‑রাশিদ সড়কে যাত্রা করছিলেন সাংবাদিক মোহাম্মদ উইশাহ। এ সময় গাড়িতে সরাসরি ড্রোন আঘাত হানার ফলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, প্যালেস্টিনীয় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা একটি সিস্টেম্যাটিক টার্গেটিং এবং হত্যাকাণ্ডের নীতির অংশ এবং তারা আন্তর্জাতিক সাংবাদিক সংঘ, আরব সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনকে এই অপরাধের নিন্দা করতে আহ্বান জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উইশাহর মৃত্যুতে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন।
/এএন