×
Logo

আন্তর্জাতিক

তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় একজন বন্দুকধারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য সামান্য আহতও হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল এ তথ্য নিশ্চিত করেছেন।

সিএনএন তূর্কে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর বলেন, ‘আমাদের পুলিশ বাহিনীর ওপর হামলা হয়েছে। একজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও দুজনকে আহত অবস্থায় আটক করা হয়েছে।’

পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান দাভুত গুল।

এর আগে, তুরস্কের স্থানীয় গণমাধ্যম টিআরটি জানিয়েছিল, তিন হামলাকারীর মধ্যে দুইজন নিহত হয়েছে।

/এমেএন

Logo