×
Logo

আন্তর্জাতিক

যুদ্ধ শুরু হওয়ার পর ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি মার্কিন সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

যুদ্ধ শুরু হওয়ার পর ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি মার্কিন সেনাবাহিনীর

যুদ্ধ শুরু হওয়ার পর ইরানে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী, এমন দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, 'অপারেশন এপিক ফিউরি' নামে এই অভিযানের আওতায় ১৫৫টিরও বেশি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

সেন্টকমের মতে, আঘাতপ্রাপ্ত লক্ষ্যবস্তুতে রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-র সদর দফতর, এয়ার ডিফেন্স সিস্টেম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং ইরানি নৌবাহিনী ও সাবমেরিন।

এদিকে, মার্কিনভিত্তিক মানবাধিকার সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানে ৩ হাজার ৫শ'র বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত এক হাজার ৬শ' ৬৫ জন সাধারণ নাগরিক। 

/এআই 

Logo