×
Logo

আন্তর্জাতিক

ইরানিদের ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার জরুরি সতর্কবার্তা দিল আইডিএফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

ইরানিদের ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার জরুরি সতর্কবার্তা দিল আইডিএফ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের নাগরিকদের উদ্দেশে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে  একটি 'জরুরি সতর্কবার্তা' জারি করেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। 

সতর্কবার্তায় আজ (৭ এপ্রিল) ইরান সময় সন্ধ্যা ৯টা পর্যন্ত সারা দেশে ইরানিদের ট্রেন ও রেললাইন এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ফার্সি ভাষায় দেয়া পোস্টে উল্লেখ করা হয়, 'প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের নিরাপত্তার জন্য আমরা অনুরোধ করছি, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত আপনারা যেন ইরানজুড়ে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকেন'

তারা আরও সতর্ক করে জানায়, ট্রেন বা রেললাইনের আশেপাশে অবস্থান করলে নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।

এর আগে গতকাল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, আইডিএফকে ইরানের 'সন্ত্রাসী শাসনের জাতীয় অবকাঠামোতে পূর্ণ শক্তিতে হামলা চালিয়ে যেতে' নির্দেশ দেওয়া হয়েছে।

/এএন


Logo