×
Logo

আন্তর্জাতিক

পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিস-২ এর নভোচারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে যাওয়ার রেকর্ড গড়লেন আর্টেমিস-২ এর নভোচারীরা

মহাকাশ জয়ের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করলো মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস-২ এর চারজন নভোচারী। খবর রয়টার্সের। 

অরিয়ন মহাকাশযানে থাকা চারজন নভোচারী সোমবার (৬ এপ্রিল) চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী স্থান অতিক্রম করে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের আগের রেকর্ড ভেঙে দেন। সে সময় তাদের দূরত্ব ছিলো পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল। 

এর আগের রেকর্ডটি ১৯৭০ সালের এপ্রিল মাসে অ্যাপোলো–১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীদের মাধ্যমে স্থাপিত হয়েছিল। দীর্ঘ ৫৬ বছর পর সেই রেকর্ড ভেঙে মহাকাশ গবেষণায় নতুন এক যুগের সূচনা করলো আর্টেমিস-২। 

/এএন

Logo