×
Logo

আন্তর্জাতিক

আবার ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

আবার ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরান আত্মসমর্পণ না করলে তাদের কোনো সেতু থাকবে না। কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না। কিছুই থাকবে না।

তিনি আরও বলেন, আমি এর চেয়ে বিস্তারিত কিছু বলবো না, কারণ এর চেয়েও ভয়ংকর কিছু আছে।

ট্রাম্প বলেন, আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো তাহলে আমি কী করতাম? তেল নিয়ে নিতাম। তিনি আরও যোগ করেন, নেওয়ার মতো একটা জিনিস আছে, এ ব্যাপারে তারা কিছুই করতে পারবে না।

এর আগে, রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—সব একসঙ্গে, ইরানে।

তিনি আরও বলেন, এর মতো আর কিছু হবে না! প্রণালিটি খুলে দাও, নাহলে তোমরা নরকে বাস করবে, দেখে নিও!

সূত্র: বিবিসি

/এসআইএন


Logo