×
Logo

আন্তর্জাতিক

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

নাসার 'আর্টেমিস-২' মিশনের নভোচারীরা চাঁদের কক্ষপথে প্রবেশ করেছেন। একইসাথে, পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে যাওয়ার নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে চার নভোচারীর দলটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ফ্লোরিডা থেকে গত সপ্তাহে উৎক্ষেপণের পর থেকেই ওরায়ন ক্যাপসুলে ভ্রমণ করছেন তারা। 

নির্ধারিত সময় অনুযায়ী, সোমবার সন্ধ্যায় তারা পৃথিবী থেকে প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরত্বে পৌঁছাবেন—যা ৫৬ বছর ধরে 'অ্যাপোলো-১৩' মিশনের রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

এতে ইতিহাসে সবচেয়ে দূরে ভ্রমণকারী মানুষ হিসেবে নতুন রেকর্ড গড়বেন 'আর্টেমিস-২' মিশনের এই নভোচারীরা।

/এআই 

Logo