×
Logo

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তেহরানে নিহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তেহরানে নিহত ১৫

তেহরানের বাহারেস্তান এলাকায় মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ।

সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরের দিকে চালানো এ হামলায় আবাসিক ভবন লক্ষ্যবস্তু হয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে এবং এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এছাড়া হামলায় একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে।

এই হামলা এমন সময় হলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীসহ ইরানের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে।

/এআই

Logo