স্পেনের ক্যানারি আইল্যান্ডের উপকূল থেকে ৪৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
স্পেনের ক্যানারি আইল্যান্ডের উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ৪৭ অভিবাসনপ্রত্যাশীকে। সরু নৌকায় করে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা।
উপকূল থেকে বেশ কিছু দূরে ভাসছিল তারা। এ সময় তাদের উদ্ধার করে নিরাপদে তীরে ফেরত আনে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস।
উদ্ধারদের মধ্যে ৪৪ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। হাসপাতালে নেয়া হয়েছে বেশ কয়েকজনকে। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
প্রতি বছর উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে নৌকায় চড়ে ঝুঁকিপূর্ণ এই পথে ইউরোপে প্রবেশ করেন বহু অভিবাসনপ্রত্যাশী।
/এএম