ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম
ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ হামলার দায় স্বীকার করেছেন।
এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এছাড়াও ইরানে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের দুটি ট্রান্সপোর্ট বিমান বিকল হয়ে যায়। ইরানের হাতে ধরা পড়ার ভয়ে বিমান দুটি ধ্বংস করে মার্কিন বাহিনী।
/এআই