×
Logo

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস

ইরানের হাতে পড়ার ভয়ে নিজেদের ২টি ট্রান্সপোর্ট বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম

ইরানের হাতে পড়ার ভয়ে নিজেদের ২টি ট্রান্সপোর্ট বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

ইরানে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের দুটি ট্রান্সপোর্ট বিমান বিকল হয়ে যায়। ইরানের হাতে ধরা পড়ার ভয়ে বিমান দুটি ধ্বংস করে মার্কিন বাহিনী।

রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়। 

এদিকে, ইরানের দাবি, নিখোঁজ মার্কিন পাইলটের উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ইরানের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে আটকে পড়া এক মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য চালানো একটি 'ব্যর্থ' অভিযানের সময় কয়েকটি বিমান ধ্বংস করা হয়।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে একটি মার্কিন লকহিড সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং দুটি সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল।

/এআই 

Logo