×
Logo

আন্তর্জাতিক

নিখোঁজ ২য় পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন বিমান ভূপাতিত, দাবি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

নিখোঁজ ২য় পাইলটকে উদ্ধার করতে গিয়ে মার্কিন বিমান ভূপাতিত, দাবি ইরানের

ইরানের দাবি, নিখোঁজ মার্কিন পাইলটের উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ইরানের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে আটকে পড়া এক মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য চালানো একটি 'ব্যর্থ' অভিযানের সময় কয়েকটি বিমান ধ্বংস করা হয়।

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে একটি মার্কিন লকহিড সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং দুটি সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল।

এর আগে, মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে বিকল হয়ে পড়ায় দুটি ট্রান্সপোর্ট বিমান মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দেয়।

/এআই

Logo