নিখোঁজ পাইলটকে খুঁজে পাওয়ার দাবি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান 'এফ-১৫ই'-র নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন এর।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে লিখেছেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী একটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে এবং তিনি সুরক্ষিত আছেন।
এর আগে জেটটি ধ্বংস হবার পর প্রথম ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা হয়েছিল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। ট্রাম্প দাবি করেছেন এটি মিলিটারি ইতিহাসের প্রথমবার যে এত গভীরে শত্রুর এলাকায় একই সময়ে দুই মার্কিন পাইলটকে পৃথকভাবে উদ্ধার করা হলো।