×
Logo

আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের দ্বিতীয় ক্রুর খোঁজ মিলেছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৯ এএম

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের দ্বিতীয় ক্রুর খোঁজ মিলেছে

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান 'এফ-১৫ই'-র নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, তীব্র গোলাগুলির পর ওই পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাতে ইরানেই ওই ক্রু সদস্যের খোঁজ পায় মার্কিন উদ্ধারকারী দল। 

তবে ওই মার্কিন সেনা পুরুষ নাকি নারী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। 

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, যদি  শত্রুরা কোনো আগ্রাসন চালায়, তাহলে ইরান অবিরাম ও ধ্বংসাত্মক পাল্টা হামলা শুরু করবে।

/এআই 

Logo