নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজে পাওয়ার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র–ইরানের তীব্র অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এএম
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই তৎপরতা জোরদার করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
বিবিসি'র প্রতিবেদন অনুযায়ী, একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। অপর একজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তির অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন বাহিনী ওই পাইলটকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। একইসঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীও তাকে খুঁজে বের করতে পৃথকভাবে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
এদিকে, ইরানের দাবি তারা আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় উদ্ধার অভিযানের সময় গুলিবিদ্ধ হয়। তবে পাইলট ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন।
/এএন/এমএইচআর