এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম
ইরানি হামলার পর অ্যালুমিনিয়াম উৎপাদন স্বাভাবিক হতে এক বছর লাগতে পারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:১১ এএম
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সংযুক্ত আরব আমিরাতের আল তাওয়িলাহ অ্যালুমিনিয়াম উৎপাদনকেন্দ্র পুরোপুরি স্বাভাবিক হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম।
শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত মাসের শেষ দিকে অ্যালুমিনিয়াম উৎপাদনকেন্দ্র হামলার পর সংশ্লিষ্ট সব স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ক্যাস্টহাউস, বিদ্যুৎকেন্দ্র, আল তাওয়িলাহ অ্যালুমিনিয়াম রিফাইনারি এবং রিসাইক্লিং প্ল্যান্ট। এসব স্থাপনায় এখন সংস্কারের কাজ চলছে।
/এআই