×
Logo

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দু’জন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করেছে মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দু’জন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করেছে মার্কিন সেনারা

ইরানের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে মার্কিন বাহিনী বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র। শুক্রবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

সূত্রগুলো বলছে, উদ্ধার হওয়া ওই পাইলট জীবিত এবং বর্তমানে মার্কিন হেফাজতে রয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থান ও বর্তমান পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। এদিকে 'এফ-১৫ই' যুদ্ধবিমানটি ইরানের আকাশে বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ সদস্যকে খুঁজে পেতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে সিএনএন। 

/এআই 

Logo