জ্বালানি সংকটের জেরে ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহন চলাচলের ঘোষণা পাকিস্তানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম
চলমান যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বে। একইসাথে দেখা দিচ্ছে তীব্র জ্বালানি সংকট।
এমন পরিস্থিতি মোকাবেলায় বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির রাজধানী ইসলামাবাদে আগামী শনিবার থেকে সব ধরনের সরকারি গণপরিবহন বিনামূল্যে চলাচলের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাকভি লেখেন, 'চলমান সংকট মাথায় রেখে পাকিস্তানের জনগণকে এই বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।'
/এআই