×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের

ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেটওয়ার্কে সফলভাবে অনুপ্রবেশ করে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে ইরানের হান্দালা সাইবার গ্রুপ। একই সঙ্গে ইসরাইলের কোনো সামরিক অবকাঠামোই আর নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গ্রুপটির এক বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। 

তাদের দাবি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমন্বিত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম ডিজাইন ও পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসকে উইন্ড টেকনোলজিস-এর নেটওয়ার্কে জটিল সাইবার হামলা চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির সার্ভার থেকে সব সংবেদনশীল তথ্য সম্পূর্ণভাবে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামোর 'মস্তিষ্ক' হিসেবে কাজ করে। হান্দালা গ্রুপ আরও দাবি করে, তারা যে শীর্ষ গোপন তথ্য সংগ্রহ করেছে তা সরাসরি প্রতিরোধ অক্ষের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলিদের উদ্দেশে সতর্কবার্তায় গ্রুপটি জানায়, যে পাসওভার তারা উদযাপন করে, তা শিগগিরই অমলিন দিনে পরিণত হবে। এখন থেকে কোনো কমান্ড বা প্রতিরক্ষা কেন্দ্রই প্রতিরোধ বাহিনীর হামলা থেকে নিরাপদ থাকবে না বলেও দাবি করা হয়।

বিবৃতির শেষে বলা হয়, এটি ইসরায়েলের মিথ্যা নিরাপত্তাবোধ ভেঙে পড়ার সূচনা মাত্র। সামরিক মানদণ্ড মেনে তৈরি যত উন্নত সিস্টেমই হোক না কেন, প্রতিরোধ বাহিনীর সাইবার সক্ষমতার সামনে কিছুই অক্ষত থাকবে না বলেও পুনর্ব্যক্ত করে তারা।

/এনএ 


Logo