×
Logo

আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নীরব আইএইএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নীরব আইএইএ

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নীরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তাসনিমে দেওয়া একসাক্ষাৎকারে বাঘাই বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক পরিচালিত এসব হামলা স্পষ্টত অপরাধ। অথচ আইএইএ এখন নীরব। 

তিনি আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির কঠোর সমালোচনা করে বলেন, গ্রোসি ভুল পথ অবলম্বন করেছেন। আক্রমণকারীদের নিন্দা জানানোর পরিবর্তে তিনি তার সাক্ষাৎকারে এমন সব শব্দ ব্যবহার করছেন, যা সমস্যাগুলোকে আরও বাড়াচ্ছে।

/এআই 

Logo