ঈদের দিন ভোরেও ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে শোনা গেছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ। শাহর-ই রায় ও কারাজ শহরে হয়েছে হামলা। ইসফাহানেও মিসাইল ছুঁড়েছে ইসরায়েল।
এর আগে হামলা হয়েছে বন্দর আব্বাস বিমান ঘাঁটিতেও। ইরানের হাজি আবাদে হামলার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের দাবি, শহরটির সামরিক স্থাপনা ছিল লক্ষ্য।
এদিকে, ইরানও অব্যাহত রেখেছে পাল্টা জবাব। ইসরায়েলের তেলআবিব, দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালিয়েছে দেশটি। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর।
উপসাগরীয় দেশগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। দিয়াগো গার্সিয়ার যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ ঘাঁটি লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে তেহরান।
/এমএন