×
Logo

আবহাওয়া

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম

ঢাকায় বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

ফাইল ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে পূর্ব/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/এএম

Logo