×
Logo

আবহাওয়া

দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

ফাইল ছবি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে, পাহাড়ি ঢল বা ভূমিধস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়– সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বুধবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

/এএম

Logo