ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৫৩ এএম
দেশের ৪০টিরও বেশি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকেই রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতিও বেড়েছে। তবে, পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এই বৃষ্টিপাতের ফলে তপ্ত আবহাওয়া কিছুটা প্রশমিত হবে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
/এএন