আজ ঢাকাসহ দেশের ৫ বিভাগে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২১ মে) এক বার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া বার্তায় আরও বলা হয়, বৃহস্পতিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
/এসআর