বাড়ছে যমুনা-ব্রহ্মপুত্রের পানি, বৃদ্ধি অব্যাহত থাকতে পারে পাঁচ দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৩৪ পিএম
দেশে ব্রহ্মপুত্রসহ বন্যাপ্রবণ নদ-নদীর পানি বাড়ছে। মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো তাদের বার্তায় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে; উজানে ভারতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি।
বার্তায় আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানির সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে। একই সময়ে গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বেড়েছে। আগামী পাঁচ দিন গঙ্গা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পদ্মা নদীর পানির সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে।
এদিকে, আগামী ২ দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি এবং ৩য় দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে পাউবো।
/এসআর