জুলাই সনদ না মানলে ২৬-এ কোনো নির্বাচন হবে না: জামায়াত আমির
ফয়সাল মাহমুদ
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
জুলাই সনদ না মানলে '২৬ সালে কোনো নির্বাচন হবে না- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার পল্টন মোড়ে ৮ দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সমাবেশে, নভেম্বরেই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ৮ দলের নেতারা।