×
Logo

আন্তর্জাতিক

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র

জব্দকৃত ইরানি কার্গো জাহাজের ছয় ক্রুকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ এপ্রিল) দেশে ফিরেছেন তারা।

তথ্যটি নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম।

তবে নৌযানটির আরও ২২ জন ক্রু এখনও আটকা রয়েছেন যুক্তরাষ্ট্রে। ঠিক কবে নাগাদ মুক্তি পাবে তারা, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

ইরান ঘিরে চলমান নৌ-অবরোধ ভাঙার অভিযোগে ২০ এপ্রিল হরমুজ প্রণালি থেকে ক্রুসহ 'তুসকা' নামের জাহাজটি জব্দ করেছিল মার্কিন বাহিনী। নৌযানটিতে অভিযানও চালায় মার্কিন সেনারা।

/এএম

Logo