×
Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্যে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম

ট্রাম্পের বক্তব্যে ভ্যান্সের পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ অবসানে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ নিয়ে সৃষ্টি হয়েছে চরম নাটকীয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাতেই চুক্তি স্বাক্ষরের জোরালো দাবি জানালেও, প্রতিনিধি দলের রওনা দেওয়া নিয়ে পাওয়া যাচ্ছে পরস্পরবিরোধী তথ্য।

সোমবার (২০ এপ্রিল) সকালে ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি ইতোমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছে। এমনকি ফক্স নিউজকেও ট্রাম্প বলেন, একটি ঐতিহাসিক শান্তি চুক্তি আজ রাতেই স্বাক্ষরিত হতে পারে।

তবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন থেকে ইসলামাবাদের বিশাল ভৌগোলিক দূরত্ব এবং জ্বালানি নেওয়ার জন্য বিরতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিলে আজ রাতে চুক্তি হওয়া প্রায় অসম্ভব।

এদিকে একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি পাকিস্তানের উদ্দেশে রওনা দেননি। এমনকি মার্কিন প্রতিনিধি দলের কেউই এখনও পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেননি। 

/এএ/এএম

Logo