ইন্ডিয়ান ওয়েলসের পর এবার মায়ামি। কোকো গফকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো মায়ামি ওপেন জয়ের পাশাপাশি পূর্ণ করলেন মর্যাদাপূর্ণ সানশাইন ডাবল। ইতিহাসের পঞ্চম নারী হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন আরিয়ানা সাবালেঙ্কা।
মায়ামির ঝলমলে আলোয় আরও একবার নিজের আধিপত্য প্রমাণ করলেন যেন এই বেলারুশিয়ান। ফাইনালের লড়াইয়ে স্বাগতিক কোকো গফকে ৬-২, ৪-৬ এবং ৬-৩ গেমে হারিয়ে তিনি যেন মেতে ওঠেন শিরোপার উল্লাসে। ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন একই বছর এই দুই হার্ডকোর্ট টুর্নামেন্ট জিতে নাম লেখালেন ইতিহাসের পাতায়।
স্টেফি গ্রাফ, ইগা সিওতেকের পর পঞ্চম নারী হিসেবে অর্জন করলেন সানশাইন ডাবল। প্রথম সেটে গফকে দাঁড়াতেই দেননি সাবালেঙ্কা। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আমেরিকান তারকা গফ।
শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে জয় নিশ্চিত করেন সাবালেঙ্কা। চলতি মৌসুমে এটি তার অন্যতম সেরা সাফল্য। অন্যদিকে হার্ডকোর্ট ফাইনালে এটিই গফের প্রথম পরাজয়।
/এমএইচআর